নড়াইলে সংবাদ সম্মেলন
নড়াইল প্রতিনিধি-নড়াইলের লোহাগড়ার ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম নষ্ট করতেই একটি বিশেষ মহল অপতৎপরতা চালাচ্ছে। রবিবার(১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন স্কুল কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল সরকারি বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষক এস,এম মুরাদুজ্জামান ও অফিস সহকারী মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও কল্পনা প্রসূত অভিযোগপত্র দাখিল করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ বদরুল আলম বলেন, ঐক্যবদ্ধ থেকে সকলকে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের মান-সম্মান অক্ষুন্ন রাখতে হবে। চলার পথে ভুল-ত্রুটি হতেই পারে। সবার উপরে বিদ্যালয়ের স্বার্থ-সম্মান রক্ষা করতে হবে। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম বা অপরাধ করলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক অভিভাবকসহ সাংবাদিকদের আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
প্রধান শিক্ষক এস,এম মুরাদুজ্জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































